International National Special News

দেশের মাটিতে আরও ৬০০ ভারতীয়কে ফিরিয়ে আনল বায়ুসেনার বিশেষ বিমান

0
(0)

খবর লাইভ: দেশে ফিরলেন ইউক্রেনে আটকে থাকা আরও ৬০০ ভারতীয়। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান সি-১৭ বিমান তাঁদের দেশে ফেরানো হল। শুক্রবার রোমানিয়া, স্লোভাকিয়া এবং পোলান্ডের উদ্দেশ্যে উড়ে যায় তিনটি সি-১৭ বিমান। সঙ্গে নিয়ে যায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য সাড়ে ষোলো টনের ত্রাণও। এই নিয়ে ইউক্রেন এবং এর প্রতিবেশী দেশগুলিতে মোট ২৬ টনের ত্রাণ পাঠিয়েছে ভারত।

এখনও অবধি ভারতীয় বায়ুসেনার ১০টি বিমান মোট দু’হাজার ৫৬ জন আটকে থাকা ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে। ২৬ ফেব্রুয়ারি প্রথম বার বায়ুসেনার একটি বিমান ভারতীয়দের ফিরিয়ে আনতে উড়ে গিয়েছিল এবং ২১৯ জনকে নিয়ে মুম্বইয়ে অবতরণ করে। ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন গঙ্গা’ নামক বিশেষ অভিযান শুরু হয়। তবে ইউক্রেনের বিপর্যস্ত রাজধানী কিভে আর কোনও ভারতীয় আটকে নেই বলেই মঙ্গলবার জানিয়েছিল কেন্দ্র।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *