খবর লাইভ : লেবেলে লেখা রয়েছে নামি সংস্থার নারকেল তেল বা অন্য তৈল সামগ্রী। বাস্তবে সেই বোতলের ভিতরে রাখা আছে ভেজাল তেল। দিনের পর দিন এভাবেই প্রশাসন ও মানুষের চোখে ধূলো দিয়ে ভেজাল তৈলসামগ্রী উৎপন্ন করা হচ্ছিল নদিয়ার কল্যাণীতে। কল্যাণীর চাঁদামারির সেই কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল তেল উদ্ধার করল পুলিশ।
উদ্ধার হয়েছে ডাবর, নীহার, হাৰ্পিকের মতো নামি সংস্থার নাম লেখা প্রচুর পরিমাণ ভেজাল সামগ্রী। ঘটনার পর থেকেই পলাতক আসানসোলের বাসিন্দা ওই কারখানার মালিক বিনোদ সাউ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।



