Bengal and District Special News

অশান্তির অভিযোগ; কমিশনের কাছে বিধাননগর, আসানসোলে পুনর্নিবাচনের দাবি বিজেপি-র

0
(0)

খবর লাইভ: হিংসার বাতাবরণের মধ্যেই ভোট হয়েছে উত্তর ২৪ পরগনা বিধাননগর এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে। এমন অভিযোগ BJP সহ বিরোধী দলগুলির। এবার এই অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ওই দুই পুরনিগমে ভোট বাতিলের দাবি জানাল BJP।

বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সই করা চিঠিতে অভিযোগ জানিয়ে লেখা হয়েছে, দুই পুরনিগমেই হিংসার ঘটনা ঘটেছে পুলিশের চোখের সামনে। নীরব দর্শক হয়ে থেকেছে পুলিশ। বিজেপি-র আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় ‘ভুয়ো’ ভোটারও ধরা পড়েছিল। কিন্তু পুলিশের সাহায্য নিয়েই তাঁরা পালাতে সক্ষম হয়েছেন। কমিশনের কাছে বিজেপি-র দাবি, এই পরিস্থিতিতে আসানসোল এবং বিধাননগর পুরনিগমের ভোটকে বাতিল করে পুনর্নিবাচন করা হোক।

এর আগে বিধাননগরে ভোটগ্রহণের দিন হিংসার ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা করে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ওই আবেদনের ভিত্তিতে বিধাননগরের ভোট হিংসামুক্ত রাখতে রাজ্য নির্বাচন কমিশনারকে ব্যক্তিগত ভাবে দায়বদ্ধও করেছিল উচ্চ আদালত। কিন্তু তার পরেও ওই দুই পুরনিগম থেকেই হিংসা, রিগিং, বুথ দখল, ভোটারদের প্রভাবিত করার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে বলে দাবি করা হয়েছে কমিশনকে দেওয়া বিজেপি-র চিঠিতে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *