Bengal and District District Special News

গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের

0
(0)

খবর লাইভ: ২৫ ফেব্রুয়ারির পর ফের ১৪ মার্চ। গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই। ১৪ মার্চ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ সিবিআইয়ের। সকাল ১১টায় তাঁকে হাজির থাকতে বলেছে সিবিআই। শেষবার তাঁকে তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। তখন তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা দেননি। সিবিআইয়ের দাবি, এর আগে দু’বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কখনও নির্বাচনী ব্যস্ততা, কখনও আবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এমনকী গ্রেফতারি এড়াতে তিনি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।

যদিও অনুব্রতর পক্ষ থেকে জানানো হয়, তিনি হাজিরা এড়াতে চান না। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ। অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, গরু পাচার মামলায় তদন্তে সহযোগিতা করতে রাজি তিনি। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেও প্রস্তুত। কিন্তু কলকাতায় সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, শারীরিক অসুস্থতার জন্য। বোলপুরে বাড়ির কাছাকাছি কিংবা কাছাকাছি কোথাও ডাকা হোক তাঁকে। এই মর্মে আইনজীবী মারফৎ চিঠিও পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

কিন্তু সেই চিঠির তোয়াক্কা না করেই ফের তলব সিবিআই-এর। এর পাশাপাশি ফেব্রুয়ারিতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকেও তলব করা হয়। দেহরক্ষীও হাজিরা এড়িয়েছেন।

তবে এবার এই নোটিসের পর হাজিরা না দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে খবর সিবিআই সূত্রে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *