খবর লাইভ : চাপের মুখে পড়ে নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার কথা অস্বীকার করেছেন সিবিআইয়ের প্রধান আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে সেই সাফাই মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বিকালে এক টুইট করে বৃহস্পতিবার তাঁর বাসভবনে শুভেন্দুর উপস্থিত থাকাকালীন সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশের জন্য সলিসিটর জেনারেলকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন তৃণমূল […]
Day: July 2, 2021
রাজ্যপালের ভাষণ শুরু হতেই বিক্ষোভের কারণ ব্যাখা করলেন শুভেন্দু
খবর লাইভ : বাজেট অধিবেশনের প্রথম দিনেই রাজ্য বিধানসভা তুলকালাম। বিরোধীদের বিক্ষোভের জেরে মাত্র ৭ মিনিটেই ভাষণ শেষ করতে হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকরকে। মনে করা হচ্ছে, সম্পূর্ণ ভাষণ পাঠ না করেই বিধানসভা কক্ষ ছেড়েছেন তিনি। কেন রাজ্যপালের ভাষণের মাঝে বিক্ষোভ দেখালো বিজেপি? এবার তার ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণ প্রসঙ্গে বড়সড় মন্তব্য […]
৭ মিনিটেই সাঙ্গ! পদ্ম বিধায়কদের তুমুল বিক্ষোভের জেরে বিধানসভা ছাড়লেন রাজ্যপাল
খবর লাইভ : চেয়েছিলেন হয়তো রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলতে। কিন্তু বিজেপির জন্য তা ভেস্তে গেল। তার জেরে মাত্র ৭ মিনিটেই বিধানসভার কাজ সেরে রাজভবনের পথ ধরলেন রাজ্যপাল। রাজ্য বিধানসভা নির্বাচনের পরে এদিন থেকেই বসেছে বিধানসভায় বাজেট অধিবেশন। প্রথামতো এদিন রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণের মধ্যে দিয়েই তা শুরু হয়। তবে তার আগে একটা বড় সংশয় তৈরি […]
দ্রুত সরানো হোক তুষার মেহতাকে, শুভেন্দুর সাক্ষাতের পরই সোচ্চার তৃণমূল
খবর লাইভ : নারদ ও সারদা মামলায় অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে গোপন বৈঠক করায় সিবিআইয়ের আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে অবিলম্বে সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতাকে হঠানোর […]
মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে পারেন তিরথ সিং রাওয়াত! মমতাকে কুর্সিহারা করার ষড়যন্ত্র বিজেপির?
খবর লাইভ : কাঁটা দিয়ে কার্যত কাঁটা তোলার নীতি নিল বিজেপি। কারণ এখনও গেরুয়া শিবিরের নজর বাংলার কুর্সির দিকেই। যেন তেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতেই হবে। না হলে ২০২৪-এর লড়াইয়ে বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবেন মমতা। আর সেই সুবাদেই দেশের মসনদের দাবিদার হয়ে উঠতে পারেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত সেই জন্যই মমতাকে […]
গরমে ফুটছে কানাডা, ৫ দিনে প্রাণ গেল ৪৮৬ জনের
খবর লাইভ : কানাডা এখন যেন শ্মশানপুরী! ৫ দিনে সেখানে মারা গিয়েছেন ৪৮৬ জন। করোনাতে নয়, ভয়াবহ তাপপ্রবাহে! মারাত্মক গরমে পুড়ে যাচ্ছে উত্তর আমেরিকার একটি বড় অংশও। সব থেকে খারাপ অবস্থা ব্রিটিশ কলম্বিয়ার লিটনের। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। শুধু রেকর্ড ভাঙ্গা তাপমাত্রাই নয়। লিটনে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। বুধবার তড়িঘড়ি শহর খালি […]
ইউরোর কোয়ার্টার ফাইনাল শুরু আজ
খবর লাইভ : ইউরো শুরু হয়েছিল ২৪টি দেশ নিয়ে। সেখান থেকে ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও জার্মানি সহ ১৬টি দেশ ইতিমধ্যেই বিদায় নিয়েছে। ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানির মতো ফেভারিট দল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় অনেকটাই জৌলুস হারিয়েছে ইউরো কাপ। তবুও ইতালি, বেলজিয়াম, ইংল্যান্ড, স্পেনের মতো দল এখনও থাকাতে ইউরোয় নজর সকলের। আজ এবং আগামিকাল কোয়ার্টার […]
বিজেপির অনুন্নয়ন নিয়ে কলম ধরার জের? সাংবাদিককে লোহার রড দিয়ে বেধড়ক মারধর অযোধ্যায়
খবর লাইভ : বিজেপির অনুন্নয়নের কথা বলায় সাংবাদিককে পেটানো হল অযোধ্যায়৷ অযোধ্যা আসনের বিজেপি বিধায়কের বিরুদ্ধে উন্নয়ন নিয়ে রিপোর্ট লেখার পরে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশের ওই সাংবাদিকের মোটরবাইকে একটি চারচাকার এসইউভি গাড়ি ধাক্কা মারে এবং তাঁকে মাটিতে ফেলে দেয়৷ এরপর পাঁচ জন দুষ্কৃতী লোহার রড দিয়ে মারধর করে৷ মারের চোটে গুরুতর আহত হন সাংবাদিক পতেশ্বরী […]
আজ শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন
খবর লাইভ : রাজ্যে তৃতীয় বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে আজ শুক্রবার প্রথম বারের মতো বসছে রাজ্য বিধানসভার অধিবেশন। রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশন। আগামী বুধবার ৭ জুলাই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। পরের দিন পেশ করা হবে বিধান পরিষদ পুনর্গঠন বিল। ৯ জুলাই শেষ হবে বাজেট অধিবেশন। তবে […]
ধনখরের ছবিতে দেবাঞ্জনের দেহরক্ষী! ‘মাঝে মধ্যে যেত খাম ও বিশেষ উপহার’, বিস্ফোরক দাবি তৃণমূলের
খবর লাইভ : ভুয়ো টিকাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে আঙুল তুলেছেন আগেই। এবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সামনে আনার চেষ্টা করলেন সেই প্রমাণ। তবে দেবাঞ্জন-বিজেপি যোগ নয়, বরং রাজ্যপালের সঙ্গে যোগসূত্র খুঁজলেন তিনি। সরাসরি নাম না করে অভিযোগ করেন, দেবাঞ্জনের নিরাপত্তারক্ষীর হাত দিয়ে কারও কাছে পৌঁছে যেত খাম ও বিশেষ উপহার। রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের […]










