Categories: Uncategorized

এসএসকেএম চত্বরে চলল গুলি, রক্তাক্ত সাব- ইনস্পেক্টর

খবর লাইভ : এসএসকেএম হাসপাতাল চত্বরে চলল গুলি। গুলিবিদ্ধ এসআই লক্ষ্মীকান্ত চৌধুরী। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান লালবাজারের হোমি সাইড শাখার।
এদিন সকালে ওই এসআই কে সার্ভিস রিভলবার নিয়ে একটি ঘরে ঢ‍ুকতে দেখা যায়। এরপরই গ‍ুলির আওয়াজ পাওয়া যায় বলে প‍ুলিশকে জানিয়েছেন  কয়েকজন। হাসপাতালে উডবার্ন বিভাগের পিছনে একটি নতুন ভবন হচ্ছে। সাতসকালে এদিন ঘটনাটি ঘটে ঠিক সেখানেই। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় লালবাজারের বিশেষ টিম। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ওই এসআই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে কর্তব্যরত ছিলেন। হঠাৎ গুলির শব্দ। ছুটে গিয়ে অন্য এক নিরাপত্তারক্ষী দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লক্ষ্মীকান্ত চৌধুরী।
হাসপাতাল সূত্রে খবর, এসআই-এর মাথার সামনের দিকে ক্ষত চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা তাঁর অত্যন্ত সংকটজনক।
আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago