Categories: District

তৃতীয় দফার আগে মেগা প্রচার, শনিবাসরীয়তে উত্তাপ ছড়াতে মোদি-মমতার ডুয়েল

খবর লাইভ : নজরে তৃতীয় দফা। ২১ এর মহারণে ক্রমশ বাড়ছে উত্তাপ। শনিবাসরীয়তে প্রচারে ঝড় তুলতে আজ হুগলিতে সভা করবেন নরেন্দ্র মোদি। প্রচারে ফের ঝাঁপাচ্ছেন ‘হিন্দুত্বের পোস্টার বয়’ যোগী আদিত্যনাথ। পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ একের পর এক সভা করতে প্রস্তুত তিনিও।
তারকেশ্বরে আজ একই দিনে সভা করবেন দুই পরস্পরবিরোধী হেভিওয়েট মোদি-মমতা। এদিন বেলা সাড়ে ১২ টায় তারকেশ্বরে প্রথম সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বেলা ২টো ৪৫ মিনিট নাগাদ তারকেশ্বরে সভা করবেন নমো। সেখান থেকে সোজা উড়ে যাবেন দক্ষিণ ২৪ পরগনায়। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ সোনারপুরে জনসভা করবেন মোদি।
প্রচারে আসছেন যোগী আদিত্যনাথও। আগামিকাল রয়েছে তাঁর চারটি সভা। প্রথমে সকাল ১০ টায় উলুবেড়িয়াতে, এরপর বেলা ১২ টায় হাওড়া উত্তরে, দুপুর ২টো ৫ মিনিট নাগাদ ফলতায় এবং বিকেল ৩টে ২০ মিনিটে কুলতলিতে সভা করবেন যোগী আদিত্যনাথ।
প্রচারে পিছিয়ে নেই তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গ থেকে ফিরে দক্ষিণের জমি ধরে রাখতে ঝাঁপাচ্ছেন মমতাও। সকাল ১১টায় রায়দিঘিতে জনসভা করে যাবেন কুলপিতে। সেখান থেকে যাবেন তারকেশ্বর। তারপর সেখান থেকে সোজা চলে যাবেন হাওড়া সদরে। সেখানে বেলা ১টা ৩০ মিনিট নাগাদ রোড শো করবেন নেত্রী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago