Categories: State

দেবশ্রী রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মমতা! কী বললেন তৃণমূল সুপ্রিমো?

খবর লাইভ : রায়দিঘিতে দেবশ্রী রায়ের বিরুদ্ধে ক্ষোভ ছিল। সেই কারণে দেবশ্রীকে প্রার্থী করিনি। রায়দিঘির সভায় বিদায়ী তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মাঝে উঠেছিল জোর জল্পনা। অভিনেত্রী দেবশ্রী রায় কি ঘাসফুল ছেড়ে পদ্মফুলে পা রাখতে চলেছেন? সেই জল্পনা আরও জোরালো হয়, যেদিন দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে দেখা যায় তাঁকে। ওইদিনই অবশ্য দেখা গিয়েছে আরও দুজনকে, শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু পদ্মফুলে দেবশ্রীর পা রাখাতে কাঁটা হয়ে দাঁড়ান কানন ও বৈশাখী। তাঁরা সাফ জানিয়ে দেন, দেবশ্রী দলে এলে তাঁরা আসবেন না। তখন বিজেপিতে দেবশ্রীর যোগদানও থমকে যায়। এরপর যাব যাব করেও বিজেপিতে যাওয়া হয়নি টলিউড অভিনেত্রীর। তৃণমূলের সঙ্গেও বেশ কিছুটা দূরত্ব বাড়তে থাকে তাঁর।
এরপরই বহু প্রতীক্ষিত প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এবার দেবশ্রীকে দেওয়া হয়নি টিকিট। তারপরই প্রশ্ন উঠতে থাকে, তবে কি বিজেপির সঙ্গে সখ্যতাই কাল হল? উত্তর দিলেন মমতা। রায়দিঘি সভা থেকে এদিন তিনি জানিয়ে দেন, দেবশ্রীর বিরুদ্ধে বহু ক্ষোভ ছিল মানুষের। তাই তাঁকে এবার টিকিট দেয়নি দল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago