State

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ

0
(0)

খবর লাইভ : ৪ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে ফের একবার সৌরভের শারীরিক পরীক্ষা হয়। শারীরিক পরীক্ষার পর এদিন পৌনে ১১টা নাগাদ নিজের পছন্দের বিএমডব্লিউ গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মহারাজ। গত বৃহস্পতিবার সৌরভের হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করে দুটি স্টেন্ট বসানো হয়। গোটা প্রক্রিয়াটি ভালোভাবেই সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল থেকেই চিকিৎসকদের পরামর্শে কেবিনে হাঁটাচলা করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। এদিন বাড়ি ফিরে গেলেও চিকিৎসকরা সৌরভকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এর আগে গত ২ জানুয়ারি প্রথম বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সে সময় তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয়। এরপর ৭ জানুয়ারি বাড়ি ফিরে গেলেও ২০ দিনের মাথায় ফের সৌরভকে হাসপাতালে ভর্তি হতে হয়। এবার ড: দেবী শেঠী ও ড: অশ্বিন মেহতার তত্বাবধানে মহারাজের হৃদযন্ত্রে আরও দুটি স্টেন্ট বসানো হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *