State

মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজি, তদন্তে পুলিশ

0
(0)

খবর লাইভ : প্রকাশ্যে কসবায় রাজ্যের তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটল। মন্ত্রীর বাড়ির সামনে দুষ্কৃতীদের তাণ্ডবে তুমুল উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটি গাড়ি মন্ত্রীর বাড়ির সামনে এসে থামে। গাড়ি থেকে ছোড়া হয় বোমা। এরপর গাড়িটি চলে যায় বাইপাসের দিকে। অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি বলে এলাকাবাসীদের মত। এই প্রসঙ্গে ইন্দ্রনীল সেন জানিয়েছেন, ‘কলকাতার বাইরে থাকাকালীন আমি এই খবর পাই। লজ্জাজনক ঘটনা। কাপুরুষের মতো কাজ করেছে। প্রশাসনকে বলেছি ব্যবস্থা নিতে।’ রাতভোর তল্লাশি চালানোর পর পুলিশ ইতিমধ্যে ছজনকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি বাইক, বেশ কিছু বোমা। কী কারণে এই বোমাবাজি পুলিশ তা খতিয়ে দেখছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, তাঁদের ওপর আগে প্রায়ই বোমা পড়েছে। এবার তৃণমূলের পালা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *