খবর লাইভ : গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এ বার সিবিআই ব়্যাডারে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল (CBI Summons Anubrata Daughter Sukanya Mondal) ৷ এ দিন সকালে তাঁকে হাজিরার নির্দেশ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে এই নোটিশ দিয়েছে এ সেছেন সিবিআই আধিকারিকরা ৷ প্রসঙ্গত, এর আগে তাঁর সঙ্গে কথা বলতে সিবিআই আধিকারিকরা বোলপুরের বাড়িতে গিয়েছিলেন ৷
আরও পড়ুনঃ লালুকে সঙ্গে নিয়ে ফের দিল্লিতে নীতীশ, রবিবার বৈঠক সোনিয়ার সঙ্গে
আজ সকাল সাড়ে 7 টা নাগাদ সিবিআই-এর একটি দল বোলপুরের ক্যাম্প অফিস থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে আসে ৷ সিবিআই সূত্রে খবর, সিআরপিসি 91নং ধারায় সুকন্যা মণ্ডলকে নোটিশ দেওয়া হয়েছে ৷ তাঁর কাছ থেকে একাধিক নথি এবং তথ্য চেয়ে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলে এবং সুকন্যা মণ্ডলের নামে যে সব ব্যবসা রয়েছে, সেই সব ব্যবসার নথি চাওয়া হয়েছে সিবিআই তরফে ৷ সিবিআই সূত্রে খবর, অনুব্রতর একাধিক ব্যবসা, রাইস মিল, ট্রাস্টে সুকন্যার নাম রয়েছে ৷ সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷
তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিল, জমি, বাগান বাড়ি, পুকুর, ট্রাস্ট, কোম্পানি-সহ বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ আর সেই সমস্ত সম্পত্তিতে নাম রয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ৷ প্রসঙ্গত, এর আগে সুকন্যা মণ্ডলকে বোলপুরের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সেই সময়ে সুকন্যা মণ্ডল সিবিআই আধিকারিকদের জানান, অনুব্রত মণ্ডল অর্থাৎ, তাঁর বাবার ব্যবসার হিসাব নিকাশ যিনি দেখাশোনা করেন, সেই মণীশ কোঠারিকেই জিজ্ঞাসা করা হোক ৷ তিনিই সমস্ত কিছুর বিষয়ে তদন্তকারীদের তথ্য দিতে পারবে ৷



