খবর লাইভ : অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হানা আমেরিকায়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এক ব্যক্তির গুলি চালানোর ফলে এক নাবালিকা-সহ তিন জন আহত হয়েছেন।
আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে
ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ওই এলাকায় মূলত অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারগুলির বসবাস। ঘটনাস্থলের কাছে একটি স্কুল এবং বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার পরই বন্দুকধারী ব্যক্তিকে গ্রেফতার করতে ওই এলাকা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে লকডাউন করে তল্লাশি শুরু করে পুলিশ। এলাকার সমস্ত বাড়ি এবং বহুতলগুলিতে তল্লাশি চলছে। সতর্কতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রফতার করা হয়নি বলেও পুলিশ জানিয়েছে।
অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হানা আমেরিকায়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এক ব্যক্তির গুলি চালানোর ফলে এক নাবালিকা-সহ তিন জন আহত হয়েছেন।