খবর লাইভ: মোড় ঘোরানো মুহূর্তে এসে দাঁড়িয়েছে ইউক্রেন। এমনই মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। কিয়েভ দখল করতে সীমান্তের কাছে রাশিয়া বিপুল পরিমাণে সেনা সমাবেশ বৃদ্ধি করছে বলে আগেই জানিয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। আর রাশিয়ার বিপুল সেনা সমাবেশ বৃদ্ধি করার প্রেক্ষিতেই এই মন্তব্য করলেন জেলেনস্কি।
বহু প্রাণহানির আশঙ্কায় কিয়েভের নাগরিকদের আগে থেকেই সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
তবে রাশিয়ার নতুন পদক্ষেপে তাদের আগ্রাসী রূপ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলেই মত আর্ন্তজাতিক মহলের একাংশের। কিভের উপর ক্রেমলিন আগ্রাসনের ১৭ দিনে এসে ক্ষেপণাস্ত্র হামলা অনেকাংশে বাড়িয়েছে রুশ সেনা। পাশাপাশি রুশ বিমান হামলার মুখে পড়ে বিপর্যস্ত কিয়েভ নতুন করে সঙ্কটের মুখে। পাশাপাশি সাঁজোয়া গাড়িতে বসানো হয়েছে ‘বিএম-২১ গ্রাদ’ রকেট। কিভের নানা পূর্বনির্দিষ্ট লক্ষ্যে অবিরাম এই রকেট বর্ষণ চলছে বলেও কিয়েভ প্রশাসন জানিয়েছে।




