International War

ইউক্রেনের বিরুদ্ধে জৈব অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া! সতর্ক করল আমেরিকা

0
(0)

খবর লাইভ: দেখতে দেখতে দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর মধ্যেই আমেরিকার আশঙ্কা, এবার যুদ্ধে জৈব অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া!

যদিও আগেই এর ঠিক উলটো অভিযোগ করেছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের সঙ্গে হাত মিলিয়ে রাসায়নিক ও জৈব অস্ত্র প্রয়োগের কথা পরিকল্পনা করছে আমেরিকা। এবার সেই দাবিকে উড়িয়ে ওয়াশিংটনের দাবি, রাশিয়ার ইঙ্গিত থেকে মনে হচ্ছে এবার হয়তো রাশিয়াই যুদ্ধে জৈব অস্ত্র প্রয়োগ করতে চলেছে।

মার্কিন মুখপাত্র নেড প্রাইস একটি বিবৃতিতে বলেছেন, ”ক্রেমলিন ইচ্ছাকৃত ভাবে মিথ্যে রটাচ্ছে যে আমেরিকা ও ইউক্রেন মিলে রাসায়নিক ও জৈব অস্ত্র প্রয়োগ করতে চাইছে। এভাবেই ইউক্রেনে নিজেদের ভয়ংকর হামলার সপক্ষে যুক্তি সাজাচ্ছে রাশিয়া।”
এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির দাবি, ”চিনকেও এভাবেই কন্সপিরেসি থিয়োরি আওড়াতে দেখা গিয়েছে। একই ভাবে রাশিয়াও এমন সব দাবি করছে। আমাদের লক্ষ রাখতে হবে রাশিয়া রাসায়নিক কিংবা জৈব অস্ত্র ইউক্রেনে প্রয়োগ করে কিনা।”

গত ৬ মার্চ রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে একটা টুইট করা হয়। সেই টুইটে দাবি করা হয়, কিয়েভে সামরিক-জৈব অস্ত্র প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে, এমন প্রমাণ নাকি মিলেছে। এবার সেই দাবি উড়িয়ে পালটা অভিযোগ আমেরিকার।

এদিকে যুদ্ধে শক্তিশালী রাশিয়াকে পালটা মার দিতে দেখা গিয়েছে ইউক্রেনকে। জানা গিয়েছে, রুশ আগ্রাসন থেকে খারকভ এবং ডেরহাচি শহর পুনরুদ্ধার করেছে ইউক্রেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *