খবর লাইভ: গোটা বিশ্বের কাছে দেশবাসীর অসহায় পরিস্থিতির কথা তুলে ধরলেন Ukrain-এর ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। একটি খোলা চিঠিতে তিনি লিখলেন, এক সপ্তাহ আগেও যা ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলে মনে হয়েছিল, তা আসলে ততটাই বাস্তব।
বিশ্বের সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকের কাছে একটি খোলা চিঠি লিখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। তাঁর কথায়, ”আমাকে সংবাদমাধ্যমগুলি ইন্টারভিউয়ের জন্য অনুরোধ করেছিল। বিশ্বাস করুন, সেই পরিস্থিতি নেই। এক সপ্তাহ আগেও যা ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলে মনে হয়েছিল, তা এখনও কঠোর বাস্তব। আমরা জানি না এই যুদ্ধ কতদিন চলবে। কিন্তু, এই মুহূর্তে যদি পুতিনকে না আটকানো হয়, তবে গোটা পৃথিবীর মানুষ ভয়াবহ বিপদের সম্মুখীন হবে।”
তবে আশঙ্কা প্রকাশের পাশাপাশি দেশের মানুষের মনে জোর আনতে বার্তাও দিয়েছেন জেলেনস্কা। তাঁর কথায়, ”আমরা নিশ্চয়ই জিতব।” স্মৃতিচারণায় ওলেনা জেলেনস্কা বলেন, ”এক সপ্তাহ আগেও আমার দেশ শান্ত ছিল। দেশের মানুষ হাসিখুশি থিল। শহরে, গ্রামে মানুষ নিজের নিজের জীবনে খুশি ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি রাতের পর সব ওলোট পালট হয়ে গেল। এখন ইউক্রেন জুড়ে কেবল শত্রুপক্ষের ট্যাঙ্ক, মাথার উপর যুদ্ধবিমান, শহর ঘিরে রেখেছে রকেট লঞ্চার। দেশের নাগরিকদের হত্যার চক্রান্ত নিয়ে এসব করছে রাশিয়া।”




