International Special News Special Reports

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আলাস্কা-কানাডা সীমান্তবর্তী এলাকা

0
(0)

খবর লাইভ : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা-কানাডা অঞ্চলের ইউকনের সীমান্তের নিকটবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭।মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। শক্তিশালী ভূমিকম্পের পর দু’টি আফটারশক অনুভূত হয়েছে বলে খবর। সেগুলির তীব্রতা ছিল ৫.৬ এবং ৫.৩।

তবে ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর। পাশাপাশি কোনও সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্প বিশেষজ্ঞ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্পের কেন্দ্রের নিকটবর্তী ইউকনের এলাকা মূলত দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে জনসংখ্যা অত্যন্ত কম। তাঁর কথায়, “বেশিরভাগ মানুষ জানিয়েছেন তাক বা দেওয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। তবে এখনো পর্যন্ত বড় কোনও কাঠামোগত ক্ষতির প্রমাণ মেলেনি।”

তবে স্বস্তির খবর, এত শক্তিশালী কম্পন সত্ত্বেও সুনামির কোনও আশঙ্কা নেই। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ও ন্যাশনাল ওয়েদার সার্ভিস স্পষ্ট করেছে, এই ভূমিকম্পের ফলে পশ্চিম উপকূল বা পার্শ্ববর্তী উপকূলীয় জনপদের জন্য সুনামি বিপদের সম্ভাবনা তৈরি হয়নি।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, উত্তর আমেরিকার দূরবর্তী এই পাহাড়ি অঞ্চলে আচমকা কেঁপে ওঠা মাটি আবারও মনে করিয়ে দিল প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটাই না ক্ষুদ্র।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *