National Special News Special Reports

প্রধানমন্ত্রীর দফতরের নাম বদলে হচ্ছে সেবাতীর্থ

0
(0)

খবর লাইভ  : প্রধানমন্ত্রীর দফতরের নাম বদল। এবার থেকে প্রাইম মিনিস্টারের অফিসের নাম হতে চলেছে সেবাতীর্থ। সমগ্র দেশবাসীর কথা মাথায় রেখেই এমন নামকরণ বলে জানা গেছে। ইতিমধ্যেই নতুন কমপ্লেক্স তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। বায়ু ভবনের পাশে এক্সিকিউটিভ এনক্লেভ ওয়ানের তিনটি বাড়ির একটিতেই এই নতুন অফিস খোলা হচ্ছে।

গত ১৪ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর দফতর বদলের জন্য নয়া ঠিকানা খোঁজার কাজ শুরু হয়। ক্যাবিনেট সচিব টিভি সোমনাথ, চিফ অফ ডিফেন্স স্টাফ ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেন। জায়গার সন্ধান মিলতেই শুরু হয় কাজ। বর্তমানে নতুন কমপ্লেক্সের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর অফিসের পাশের অফিসগুলির নাম হবে সেবাতীর্থ ২ এবং সেবাতীর্থ ৩। এখানেই থাকবে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অফিস।

প্রধানমন্ত্রীর দফতরের কর্ম কর্তারা বলছেন, নতুন দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীর প্রতি কর্তব্য এবং সেবা প্রতিফলিত হবে। এই নামের মাধ্যমে সরকারের একটাই বার্তা, জনগণের সেবা করা। উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম পরিবর্তন করে লোক কল্যাণ মার্গ রাখা হয়েছিল। এই নামের মাধ্যমে জনগণের কল্যাণের কথাই প্রকাশ পেয়েছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *