Special News Special Reports State

এসএসসিকে সতর্ক করে ছয় সপ্তাহ পর শুনানির দিন নির্দিষ্ট, আদালত অবমাননার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

0
(0)

খবর লাইভ : সুপ্রিম কোর্ট না কলকাতা হাইকোর্ট?   এসএসসির আদালত অবমাননা মামলাগুলি কে শুনবে? এ নিয়ে মানলার শুনানি ছিল মঙ্গলবার শীর্ষ আদালতে। শুনানি শেষে এসএসসির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি শুনতে রাজি হল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। প্রাথমিক ভাবে সর্বোচ্চ আদালত হাইকোর্টেই মামলা ফেরাতে চেয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জয়দীপ গুপ্ত আবেদন করেন সর্বোচ্চ আদালতেই হোক এই শুনানি। সেইমতো শীর্ষ আদালত মামলা শুনতে রাজি হয়।

একইসঙ্গে সর্বোচ্চ আদালতের তরফে সাবধান করে দেওয়া হয়েছে, সর্বোচ্চ আদালত যদি আদালত অবমাননা হয়েছে বোঝে, তাহলে আরও কঠোর পদক্ষেপ করা হবে। ৫ সপ্তাহ পর মামলার শুনানির দিন ধার্য করা হল।
এসএসসি চাকরি বাতিল হয়েছে ২৬০০০। এখন প্রশ্ন, দাগিদের বেতন ফেরত দেওয়া হবে কবে? আদালত সূত্রে খবর, এই সংক্রান্ত আদালত অবমাননার মামলা হাইকোর্ট নয়, শুনবে সুপ্রিম কোর্ট। আপাতত এই মামলায় এসএসসি কে সতর্ক করে ছয় সপ্তাহ পর শুনানির দিন নির্দিষ্ট করল শীর্ষ আদালত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *