Special News Special Reports State

মহালয়ার আগেই পুজো উদ্বোধন, মমতাকে তুলোধোনা শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : হিন্দু ভাবাবেগে আঘাত’। মহালয়ার আগেই পুজো উদ্বোধন, মমতাকে তীব্র নিশানা শুভেন্দুর।আজ মহালয়া। তার আগেই আজ একাধিক পুজো মন্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

‘প্রাচীন হিন্দু আচার-অনুষ্ঠান ও হিন্দু রীতিনীতি, অনুভূতিগুলিকে ধ্বংস করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক অভিযোগে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মমতাকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “শুধুমাত্র সংকীর্ণ ভোট রাজনীতির স্বার্থেই এই কাজ জেনে বুঝে করছেন মুখ্যমন্ত্রী”।

মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করে বিরোধীদলনেতা আরও বলেন, ‘পিতৃপক্ষ’ হল স্মরণ, শ্রাদ্ধ এবং সংযমের  সময়। এই সময় নতুন কিছু শুরু করার জন্য অশুভ বলে ধরা হয়। মমতা নির্লজ্জভাবে মহালয়ার ঠিক আগে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করলেন। এটা অজ্ঞতা নয়; এটা একেবারেই পরিকল্পিত হিন্দু বিদ্বেষ। আমাদের শাস্ত্র ও প্রথা অনুসারে এটা পরিষ্কার পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা যায় না, কোনো উৎসব হয় না, কারণ তা অশুভ ডেকে আনে। মহালয়াই আসল সময়, যেদিন মা দুর্গাকে আহ্বান জানানো হয়, শারদীয়ার প্রকৃত সূচনা হয়”।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *