খবর লাইভ : আগামিকাল ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। এই দিনে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো করা হয়। পুরাণ অনুযায়ী কন্যা সংক্রান্তির দিনে আবির্ভূত হয়েছিলেন বিশ্বকর্মা। তাই এই তিথিতে প্রতি বছর বিশ্বকর্মা পুজো করা হয়। কারখানা, বৈদ্যুতিন বা যন্ত্রপাতির দোকানে বিশ্বকর্মা পুজো করার প্রথা প্রচলিত রয়েছে। শাস্ত্র মতে বিশ্বকর্মা পুজোর মাধ্যমে নবসৃজনের বার্তা ও সংকল্প চারদিকে ছড়িয়ে পড়ে। […]
Day: September 16, 2025
১৬ হাজার বিদেশিকে ভারত থেকে বহিষ্কার করতে চলেছে কেন্দ্র
খবর লাইভ : এবার মাদক পাচার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ হাজার বিদেশিকে ভারত থেকে বহিষ্কার করতে চলেছে কেন্দ্র। সরকারি সূত্রে খবর, শীঘ্রই এই বিদেশিদের নিজেদের দেশে পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রক । যেসব দেশের নাগরিকদের বহিষ্কারের পরিকল্পনা করা হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ, ফিলিপিন্স, মায়ানমার, মালয়েশিয়া, ঘানা এবং নাইজেরিয়া। দেশজুড়ে আন্তর্জাতিক মাদক চক্রের জাল সরাতে এটিকে […]
নিউ ইয়র্ক টাইমসকে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের
খবর লাইভ :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিউ ইয়র্ক টাইমস’ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ১৫ বিলিয়ন (১৫০০ কোটি) ডলারের মানহানির মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, সংবাদপত্রটি কয়েক দশক ধরে জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মিথ্যে তথ্য প্রকাশ করছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখেন, “অত্যন্ত সম্মানের সঙ্গে জানাচ্ছি, আমি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করছি… এটি […]
আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা
খবর লাইভ : আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার বিশ্বকর্মা পুজোর দিনও দক্ষিণবঙ্গ […]
দেরাদুনে প্রবল তীব্র বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি
খবর লাইভ : মঙ্গলবার উত্তরাখণ্ডের দেরাদুনে প্রবল তীব্র বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি। যার ফলে বেশ কয়েকটি এলাকায় ভূমিধস হয়েছে। জেলার নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। তপকেশ্বর, ডিআইটি কলেজ এলাকা, রাজপুর শিখর জলপ্রপাত এবং ভগত সিং কলোনিতে কমপক্ষে পাঁচজন জলের তোড়ে ভেসে গেছেন বলে জানা গেছে। রাজ্য সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিএবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ […]





