খবর লাইভ : তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে সিবিআই। আরজি কর কাণ্ডে শ্রীরামপুরের বিধায়কের বাড়িতে এর আগে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল অভিযানে গিয়েছিল।
সিবিআই সূত্রে খবর, আরজি কর কাণ্ডে ফের সুদীপ্ত রায়কে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, এই মুহূর্তে তৃণমূল বিধায়ক বাড়িতে নেই। তিনি বাড়ি এলেই তাকে আরজি কর ঘটনায় ফের জেরা করা হবে।




