National Special News Special Reports

কর্ণাটকে ফিরতেই বিমান বন্দরে গ্রেফতার প্রজ্জ্বল রেভান্না

0
(0)

খবর লাইভ : কর্ণাটক সরকার আগেই জানিয়েছিল, কোনও রেয়াত নয়। দেশে ফিরলেই গ্রেফতার করা হবে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস থেকে বহিষ্কৃত সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে। দেশে ফিরতেই তাঁকে বিমানবন্দর থেকেই গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। গ্রেফতারের পর প্রজ্জ্বল রেভান্নার মেডিক্যাল পরীক্ষার করা হয়। আজ, শুক্রবারই তাঁকে আদালতে তোলা হবে।

এদিন কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর
কর্ণাটক সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)
রেভান্নাকে গ্রেফতার করে বেঙ্গালুরুর সিআইডি অফিসে নিয়ে আসে। বাড়িতে পরিচারিকার কাজ করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে যৌন হেনস্থা, অপরাধমূলক কাজ ও ভয় দেখানোর জন্য বিশেষ তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে রেভান্নাকে। কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর জার্মানির বার্লিন থেকে ভারতে ফিরলেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। সিটের আধিকারিকরা জানিয়েছেন, অশ্লীল ভিডিও, যৌন কেলেঙ্কারি মামলায় রেভান্নাকে আজ শুক্রবারই আদালতে পেশ করা হবে। সিটের সদস্যরা রেভান্নার দুটি ব্যাগও বাজেয়াপ্ত করেছে ৷

অন্যদিকে, বেঙ্গালুরুতে সিআইডি অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ বিদেশে গা ঢাকা দেওয়ার পর গত ২৭ মে প্রজ্জ্বল রেভান্না একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তিনি ৩১ মে সিটের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন। একই সঙ্গে, রেভান্না জানিয়েছিলেন, তাঁর বিদেশ সফর পূর্ব পরিকল্পিত ছিল ৷ কারণ, ২৬ এপ্রিল কর্ণাটকে সাধারণ নির্বাচনের জন্য ভোটগ্রহণের সময় তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না। পাশাপাশি, তিনি রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠছেন বলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেছেন।

এদিকে গত ২৯ মে রেভান্নার করা আগাম জামিনের আবেদনটি এখনও আদালতে বিচারাধীন। রেভান্নার আগাম জামিনের আবেদন দায়ের করা হয়েছিল এই মামলার সঙ্গে জড়িত দুই প্রধান অভিযুক্তকে সিট গ্রেফতার করার কয়েক ঘন্টা পরেই।

Prajwal Revanna – arrested – bengaluru – airport – karnataka – jds

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *