খবর লাইভ : আরজি কর কাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার ‘নবান্ন অভিযান’ কর্মসূচি জনজীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। কলকাতা ও হাওড়া পুলিশ ইতিমধ্যেই নগরীর বেশ কিছু মুখ্য রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং অবরোধ শুরু করেছে ।
কোথায় যান চলাচল নিয়ন্ত্রণ:
বিদ্যাসাগর সেতু
খিদিরপুর রোড
তারাতলা রোড
গার্ডেনরিচ রোড এবং সার্কুলার গার্ডেনরিচ রোড
হাইড রোড
কল বার্থ রোড
রিমাউন্ট রোড
কলকাতা ডক সংযোগকারী ফিডার রোড
জওহরলাল নেহরু রোড
রানি রাসমণি অ্যাভিনিউ
রেড রোড
ডাফরিন রোড
মেয়ো রোড
এজেসি বসু রোড
এসএন ব্যানার্জি রোড
মহাত্মা গান্ধী রোড
ব্রেবোর্ন রোড
হাওড়া ব্রিজ
এ দিন বেলার দিকে বিচ্ছিন্ন হতে পারে কলকাতা ও হাওড়ার যোগাযোগ, সেই আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে হাওড়ামুখী সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতে পারে। এ দিন বিকেলেই আবার রয়েছে ‘কালীঘাট চলো’ কর্মসূচিও।
এক্স পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ‘সুবিচারের’ দাবিতে তিনি শনিবারের ‘নবান্ন অভিযান’-এ থাকবেন। তিনি লেখেন, সম্মিলিত প্রশাসনিক প্রচেষ্টায় সেই জঘন্য ঘটনা ধামাচাপা দেওয়ার ঘৃণ্য প্রয়াস চলছে। দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। প্রমাণ লোপাটের চক্রান্তের প্রতিবাদে নবান্ন অভিযানে আমি থাকব।
নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি:
হাওড়া ময়দান, ফরশোর রোড, আন্দুল রোড, সাঁতরাগাছিতে লোহার ব্যারিকেড ও কন্টেইনার বসানো হয়েছে। সিসিটিভি ও জলকামানসহ র্যাফ, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে ।এসব নিয়ন্ত্রণাভিযান সকাল চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কার্যকর থাকবে।
ছাড়াও নবান্নের আশেপাশের এলাকা যেমন শিবপুর, ব্যাতাইতলা, মন্দিরতলা, কাজিপাড়া এলাকায় লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। কিছু জায়গায় রয়েছে বাঁশ ও টিনের ব্যারিকেডও। শহরের বেশ কয়েকটি মূল রাস্তায় যানচলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।



