International Special News Special Reports

ইউনূস কেন ২০২৬ এর ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন ঘোষণা করলেন 

0
(0)

খবর  লাইভ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এক ভাষণে ঘোষণা করেছেন যে পরবর্তী জাতীয় নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের ঠিক আগে।

এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে হয়েছে।

ইউনূস এই ঘোষণার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় গতি আনতে চেয়েছেন, যেখানে জাতীয় ঐকমত্য, নির্বাচনী সংস্কার ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির বিষয় গুরুত্ব পেয়েছে।
২০২৬-এর ফেব্রুয়ারি নির্ধারণ করায় আগের এপ্রিল মাসের পরিকল্পনা থেকে প্রায় দু’মাস এগিয়ে এসেছে সময়সীমা। এখন নির্বাচন কমিশনের রোডম্যাপ এবং সরকারি প্রস্তুতি শুরু হবে।

আসলে এই নির্বাচনী প্রক্রিয়া বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক উত্তাপ কাটিয়ে স্বাভাবিক গণতন্ত্রে ফিরে আসার প্রস্তাব। ভবিষ্যতের রাজনৈতিক দৃশ্যপট কীভাবে বদলাবে, তা নির্ভর করছে নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারীদের দায়বদ্ধতায়।

এর আগে ইউনূস জানিয়েছিলেন যে নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনও একটি দিনে হতে পারে। যদি জাতীয় ঐকমত্য ও নির্বাচনী সংস্কার কার্যক্রমে প্রগতি হয় ।
তাঁর পূর্ববর্তী বক্তব্যে জানানো হয়েছিল, যদি কিছু নির্বাচনী সংস্কার দ্রুত সম্পন্ন হয়, তাহলে ২০২৫ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভোট নেওয়া সম্ভব। কিন্তু পূর্ণ সংস্কার চাইলে সময় লাগবে জুন ২০২৬-এর আগে পর্যন্ত ।

ইউনূস বলেন, নির্বাচনের সময় নির্ভর করবে বিচার, সংস্কার ও ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের সম্পন্নতার ওপর।

কারণ, বিএনপি এবং সেনাপ্রধান দু’ই ডিসেম্বরের মধ্যে ভোট চান না হলে সরকারকে আর সমর্থন দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। ইউনূসের ঘোষণা, সেই কমিশনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন শীঘ্রই নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করবে এবং প্রস্তুত থাকবে মানসম্মত ও অংশগ্রহণমূলক ভোট প্রক্রিয়ায় ।

তিনি এও জানিয়েছেন যে এই নির্বাচন হবে গণতান্ত্রিক রূপান্তর ও নতুন বাংলাদেশ গঠনের মাইলফলক। শহিদদের আত্মা শান্তি পাবে, এবং অধিকারহীন তরুণরা ভোটাধিকার প্রাপ্ত হবে ।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *