Special News Special Reports State

অযোগ্যদের বহিষ্কারের দাবি নিয়ে হাইকোর্টে যাবেন যোগ্যরা, এসএসসি দফতরে ঘেরাও কর্মসূচিও চলছে

0
(0)

খবর লাইভ : চাকরি হারা শিক্ষকেরা জানাচ্ছেন, ১৭,২০৬ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তার মধ্যে ১৫,৪০৩ জন যোগ্য। কিন্তু তাতে তাঁরা ‘আংশিক সন্তুষ্ট।’ কারণ, ‘মিরর ইমেজ’ প্রকাশ হয়নি। কেন হচ্ছে না, তার ব্যাখ্যা চাওয়া হবে মন্ত্রীর কাছে। অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে তাঁরা জানতে চাইবেন, কেন ১৭ হাজারের মধ্যে যাঁরা অযোগ্য, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না।
স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে চিঠি গেল ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরদের (ডিআই) কাছে চিঠি। সেই চিঠিতে বলা হয়েছে ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন ডিআইরা।চিঠিতে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যাঁরা যোগ্য, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। জানা যাচ্ছে, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার।

এসএসসি দফতরে তাঁদের ঘেরাও কর্মসূচি চলবে বলে জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। সেই সঙ্গে অযোগ্যদের বহিষ্কারের দাবি নিয়ে হাই কোর্টে যাবেন তাঁরা। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, ‘‘স্কুলে এখন আমরা যাচ্ছি না। এই অবস্থান এবং আন্দোলন চলবে।’’

যে চাকরিহারা শিক্ষকদের এসএসসি পরীক্ষার সময় ওএমআর শিটে ‘সমস্যা’ ছিল, তাঁদের একটি তালিকা তৈরি হবে। তা ছাড়া ‘সম্পূর্ণ অযোগ্যদের’ নামের তালিকা তৈরি হবে। এই তিন ভাগে ভাগ করে তালিকা যাবে শিক্ষা দফতরের কাছে। এসএসসি সূত্রে এমনটাই খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *