National Special News Special Reports

বিচারপতি বর্মার বাসভবনে বিপুল টাকা উদ্ধার হওয়ার পরেও কেন এফআইআর নয়? প্রশ্ন তদন্ত কমিটির

0
(0)

খবর লাইভ : দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ টাকা উদ্ধার কাণ্ডে বেশ কয়েকটি প্রশ্নের মুখে পড়তে হয়েছে দিল্লি পুলিশকে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিরই প্রশ্নের মুখে পড়তে হল দিল্লি পুলিশকে।
দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরা এবং ডেপুটি পুলিশ কমিশনার দেবেশ কুমার মহলা-সহ এই ঘটনায় বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। সূত্রের খবর, সেখানেই দিল্লি পুলিশের কাছে তদন্ত কমিটি প্রশ্ন করে, বিচারপতি বর্মার বাসভবনে বিপুল টাকা উদ্ধার হওয়ার পরেও কেন এফআইআর করা হল না? কেনই বা উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করা হয়নি? এমনকি
টাকা উদ্ধারের সময় যাঁরা সেখানে উপস্থিত ছিলেন, যাঁরা ভিডিয়ো করেছেন, সেই ভিডিয়ো ক্লিপ কেন মুছে দেওয়া হয়েছে?

গত ১৪ মার্চ রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ দিল্লিতে বিচারপতি বর্মার সরকারি বাংলোয় আচমকা আগুন লেগে গিয়েছিল। সে সময়ে বিচারপতি এবং তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের অন্য সদস্যেরা দমকল ডাকেন। সেই দমকলবাহিনী আগুন নেভাতে গিয়ে বিচারপতির বাড়িতে প্রচুর পরিমাণে নগদ টাকা দেখতে পায় বলে দাবি। অভিযোগ, ওই টাকা হিসাব বহির্ভূত। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিচারপতি বর্মাকে ইলাহাবাদ হাই কোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *