খবর লাইভ : ছ’বছর পরে সুপ্রিম কোর্টে পাকিস্তান সরকার জানাল, আন্তর্জাতিক আদালতের রায়ের পরেও প্রাক্তন ভারতীয় নৌসেনা কুলভূষণ যাদবকে কেন আবেদন করার অধিকার দেওয়া হয়নি?
আন্তর্জাতিক আদালত কুলভূষণকে ভারতীয় কুটনীতিকদের সঙ্গে দেখা করার অধিকার দিতে বলেছিল। কিন্তু আবেদন করার অধিকারের বিষয়ে কিছু বলেনি। তাই ভারতের প্রাক্তন এই নৌসেনাকে আবেদনের অধিকার দেওয়া হয়নি।
পাকিস্তানের দাবি, ২০১৬ সালে বালুচিস্তানে ইরানের সীমান্ত এলাকা থেকে গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছিল কুলভূষণকে। ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নিজের ব্যবসায়িক প্রয়োজনে তিনি ইরানের চাবাহার বন্দরে ছিলেন। সেই সময়ে পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা তাকে গ্রেফতার করে। এখনও পাকিস্তানের জেলেই বন্দি কুলভূষণ।
২০১৭ সালে কুলভূষণকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানের সামরিক আদালত। ভারত সেই নির্দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে (আইসিজে) মামলা করে। আদালত জানায়, কুলভূষণকে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করতে দিতে হবে। তাঁর বিরুদ্ধে সামরিক আদালত যে নির্দেশ দিয়েছে, তা-ও পুনর্বিবেচনা এবং পুনর্বিচার করতে হবে।




