খবর লাইভ : রাজস্থানের কংগ্রেস সরকার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০০ টাকা করেছে। এর জন্য বরাদ্দ হয়েছে বিপুল অঙ্কের ভর্তুকি। এ বার কর্নাটকের বিধানসভা ভোটে কংগ্রেসের রণকৌশল অনুসরণ করে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী গহলৌট। প্রসঙ্গত, বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষিত বেকারদের ভাতা, মৎস্যজীবীদের সস্তায় ডিজেল দেওয়ার মতো পাঁচ দফা প্রতিশ্রুতিতেই কর্নাটকে কংগ্রেস বাজিমাত করেছে বলে ধারণা বিজেপি নেতৃত্ব এবং ভোট পণ্ডিতদের একাংশের।
আরও পড়ুনঃ কিছুই খাচ্ছেন না, সুজয়কৃষ্ণকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চাইল ইডি
এভাবেই রাজস্থানে নতুন জনমোহিনী প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। জানালেন, ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের কোনও বিল দিতে হবে না রাজস্থানবাসীকে। পরের ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল হিসাবে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই চলবে! টুইটারের ভিডিয়ো-বার্তায় তাঁর ঘোষণা, ‘‘বিদ্যুতের বিল যতই হোক, প্রথম ১০০ ইউনিটের জন্য কোনও মূল্য দিতে হবে না।’’
কংগ্রেসের এই কৌশল বুঝেই বুধবার মরুরাজ্যে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, কংগ্রেসের প্রতিশ্রুতি বাস্তবে অসার। তিনি বলেন, ‘‘কংগ্রেসের ‘গ্যারান্টি’ দেওয়ার অভ্যাস পুরনো। পঞ্চাশ বছর আগে কংগ্রেস ‘গরিবি হটানোর’ প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুই হয়নি।




