International National Special News Special Reports

বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোকসি

0
(0)

খবর লাইভ : গ্রেফতার মেহুল চোকসি ৷ বেলজিয়ামে গ্রেফতার করা হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে । সূত্রের খবর, ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। ভারতের তরফে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলে, বেলজিয়াম পদক্ষেপ করে। উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই মেহুল চোকসি। জানা যায়, বেলজিয়ামের এক শহরে বেশ কিছু সপ্তাহ ধরে ছিলেন মেহুল। এমন খবর পাওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয় ৷
৬৫ বছরের পলাতক এই ব্যবসায়ী আপাতত রয়েছেন বেলজিয়ামের জেলে। মুম্বইয়ের আদালতে চোকসির বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন মেহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে তাকে।

জানা যায়, বেলজিয়ামের অন্তরীপে কিছু সপ্তাহ ধরে থাকছিল অভিযুক্ত মেহুল। এমন বহু মিডিয়া রিপোর্ট আসতে থাকে প্রকাশ্যে। তারপরই এই গ্রেফতারি।ভারতীয় কর্তৃপক্ষ মেহুলকে প্রত্যর্পণের জন্য বেলজিয়ামকে অনুরোধ জানায়। এই সংবাদ তারা মার্চে প্রকাশ করেছিল। তারপরই এপ্রিলের মাঝামাঝি সময়ে এল মেহুল চোকসির গ্রেফতারির খবর। এদিকে, ইকোনমিক টাইমসের তথ্য বলছে, মেহুল চোকসিকে গ্রেফতারির জন্য ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছিল আবেদন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *