Special News Special Reports State

আরজি কর কাণ্ডে রাস্তায় বিশিষ্টজনরা! ধর্মতলায় ভোর ৪টে পর্যন্ত চলবে ধর্না

0
(0)

খবর লাইভ : আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে মহামিছিল কলকাতায়। সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ‍্যায় থেকে অপর্ণা সেনের মতো একাধিক টলি তারকারা ছিলেন এই মিছিলে।

রবিরার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হয় এই মিছিল। ধর্মতলায় পৌঁছে কথামতোই করা হয় সভা। প্রসঙ্গত, এই মিছিলেই অসুস্থ হয়ে পড়েন এক নাগরিক।ধর্মতলার এই সভা থেকে উদ‍্যোক্তারা ঘোষণা করেন আজ সারারাত জাগার পরিকল্পনা। ভোর ৪ টে পর্যন্ত ধরণা অবস্থান চলবে। রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্না অবস্থানে বসেছেন মিছিলের উদ্যোক্তাদের একাংশ। সোহিনী সরকার, বিদিপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী রায়, পরিচালক বীরসা দাশগুপ্ত, দেবলীনা দত্ত, দামিনী বসুর মতো একাধিক ভোর চারটে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন

সভা থেকে জানানো হল ৫ তারিখের রায়ের জন্য তারা অপেক্ষা করছেন। তার আগে চার তারিখে প্রত্যেকের নিজের বাড়িতে আলো নিভিয়ে রাত ন’টা থেকে দশটা অবধি প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানোর জন্য সকলকে আহবান জানাচ্ছেন।

ধর্মতলার মঞ্চ থেকে আমরা তিলোত্তমার সদস্যরা বলছেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাঁদের এই মহা মিছিলের আহ্বান একাংশে সফল হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *