Special News Special Reports State

গুলি চালিয়ে বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস

0
(0)

খবর লাইভ : গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস। কলকাতায় একটি ম্যারাথন দৌড়ের সূচনালগ্নে স্টার্টার গান থেকে গুলি ছোড়ার ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন  রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। রাজভবন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি বহু দিক থেকে খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২১ ডিসেম্বর শহরে আয়োজিত ওই ম্যারাথন দৌড়ের সূচনার সময় স্টার্টার গান ব্যবহার করা হয়। পরে রাজ্যপালের ডিউটিতে থাকা এড-ডি-ক্যাম্প মেজর নিখিল কুমারের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, স্টার্টার গানটি অনুষ্ঠান আয়োজকদের তরফেই সরবরাহ করা হয়েছিল।

রিপোর্ট অনুযায়ী রাজ্যপাল সমস্ত নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই স্টার্টার গানটি ব্যবহার করেছিলেন। তবে গুলি ছোড়ার সময় বন্দুক থেকে স্প্লিন্টার বা কণার মতো কিছু নির্গত হয়। যদিও এতে রাজ্যপাল বা অনুষ্ঠানে উপস্থিত অন্য কারও কোনও আঘাত না লাগলেও আতঙ্ক ছড়ায়।

এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ। যেখানে দেখা যাচ্ছে,রাজ্যপাল পিস্তলটি নিজের মুখের সামনে ধরে গুলি ছুড়ছেন। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা এড-ডি-ক্যাম্প বারবার তাঁকে মাথার ওপর পিস্তল তুলে গুলি করার নির্দেশ দিচ্ছিলেন। কিন্তু তিনি মুখের সামনে পিস্তল রেখেই গুলি ছোঁড়েন। হঠাৎ এই ঘটনার ফলে আশপাশে থাকা নিরাপত্তারক্ষী ও অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা চমকে যান। অনেকের মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল, যদিও রাজ্যপাল পুরো ঘটনায় নির্বিকার ছিলেন।

এই ঘটনার পর প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ঘটনার পর কোনও কারোর কোন চিকিৎসা সংক্রান্ত সহায়তার প্রয়োজন হয়নি এবং অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *