Special News Special Reports State

অনুব্রত ঘনিষ্ঠের শিব শম্ভু রাইস মিলে CBI

0
(0)

খবর লাইভ : ফের তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। ভোলে বোম রাইস মিলে হানা দিয়ে অনুব্রত মণ্ডলের একমাত্র মেয়ে, পেশায় শিক্ষিকা সুকন্যা মণ্ডল এবং প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে থাকা একাধিক সম্পত্তির নথি, দামী ৫ গাড়ি এবং একাধিক ডাম্পারের খোঁজ পেয়েছিল সিবিআই। সেদিনই খোঁজ মিলেছিল শিব শম্ভু চাল কলের। তবে বর্তমানে এই রাইসমিল বন্ধ রয়েছে অলেই জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ ‘বুড়ো দামড়া লোক’; মন্ত্রী অরূপকে আক্রমণ সাংসদ প্রসূনের

আজ সোমবার সকালে অনুব্রতর ঘনিষ্ঠের রাইসমিল শিব শম্ভুতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। বোলপুরের শিব শম্ভু রাইসমিল প্রথম থেকেই সিবিআইয়ের স্ক্যানারে ছিল। আজ সেখানে দ্বিতীয়বারের জন্য হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, CBI-এর দলের সঙ্গে রয়েছেন FCI-এর দুই আধিকারিক।
বীরভূমের আরও ১০টি চালকলের দিকে নজর রয়েছে সিবিআইয়ের। সেই মিল গুলিতেও প্রয়োজনে তল্লাশি চালানো হতে পারে। সিবিআই সূত্রে খবর, শিব শম্ভু রাইস মিলটি অনুব্রত মণ্ডলের বোন শিবানী ঘোষের নামে লিজ নেওয়া ২০১২ সাল থেকে। এ দিন আধিকারিকরা মিলে পৌঁছে ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন। সেখানে মিলের আধিকারিক এবং কর্মীদের সঙ্গে কথা বলছেন। যদিও চালকলের সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছেন শিবানী ঘোষের ছেলে রাজা ঘোষ।
রাজা ঘোষের দাবি, শিব শম্ভু চালকল লিজ নেওয়ার বিষয়ে কোনওদিনই কিছু জানতেন না। তবে রাজা ঘোষের দাবি, মোহনানন্দ রাইস মিলের দু’জন ডিরেক্টর, তিনি নিজেই এবং তাঁর স্ত্রী। কল্যান রায় নামে এক ব্যক্তির থেকে তিনি ২০২০ সালে এই রাইস মিলের দায়িত্বভার গ্রহণ করেন।

গরুপাচার মামলায় CBI-এর তল্লাশি চলছেই। বীরভূমের একাধিক জায়গায় CBI-এর তল্লাশি ছলছে নিত্যদিন। জেরায় এখনও অসহযোগিতার অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে। মিলেছে অনুব্রত ঘনিষ্ঠদের সম্পত্তির খোঁজ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বারথে জিজ্ঞাসাবাদ করা হবে অনুব্রতর কর্মচারীদের। জিজ্ঞাসাবাদ করা হবে অনুব্রতর কোম্পানির আধিকারিকদেরও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *