খবর লাইভ : লোকসভা ভোটের প্রচারে জোর কদমের জনসংযোগ চালাচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। দক্ষিণ ভারতে বিজেপির অবস্থা ভাল নয়। সেই সুযোগ কাজে লাগিয়ে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সর্বত্রই সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটপ্রচার করছেন রাহুল। কংগ্রেস এবং অন্যান্য শরিক নেতাদের হয়ে প্রচারের পাশাপাশি কখনও ডেলিভারি বয়ের স্কুটারের পেছনে উঠে পড়ছেন আবার কখনও রাস্তার পাশের দোকানে চাট খেতে চলে যাচ্ছেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে নানা মুডে ধরা দিচ্ছেন কংগ্রেস নেতা। তবে তামিলনাড়ুতে রাস্তার ডিভাইডার টপকে যা করলেন সেটা সত্যিই কল্পনা ভাবতে পারেননি তাঁর দলের কর্মী ও সমর্থকেরা।
আরও পড়ুনঃ দমদমে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন লড়ছে
শনিবার দিনভর ঠাসা কর্মসূচি সোনিয়া পুত্রের। তবে তার আগে শুক্রবার একেবারে রাস্তার ডিভাইডার টপকে হঠাৎ করেই তামিলনাড়ুর সিঙ্গানাল্লুর জেলার ‘মাইসোর পাক’ নামের একটি মিষ্টির দোকানে ঢুকে পড়লেন রাহুল গান্ধী৷ দোকানের মালিক এবং কর্মচারীরা প্রথমে ঘাবড়ে গেলেও পরে রাহুল সহজ ভাবে তাঁদের সঙ্গে মিশে গিয়ে মিষ্টি সম্পর্কে খোঁজ নেন। এরপরই মিষ্টি চেখে দেখেন। নিজের জন্য তো বটেই পাশাপাশি ডিএমকে নেতা এম কে স্টালিনের জন্যও মিষ্টি কিনতে দেখা যায় তাঁকে। কংগ্রেসের তরফে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গোটা ঘটনার ভিডিও পোস্ট করা হয়।




