Special News Special Reports State

মাথায় ভেঙে পড়ল গাছ! রেমালের তাণ্ডবে মৌসুনি দ্বীপে মৃত্যু বৃদ্ধার

0
(0)

খবর লাইভ : রীতিমতো তাণ্ডব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার নির্ধারিত সময়ে সুন্দরবনের হলদিবাড়িতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ঝড়বৃষ্টি চলছে। রবিবার রাতেই কলকাতার এন্টালির বিবির বাগান এলাকায় বাড়ি ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর সোমবার সকালে আরও এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। এদিন সকালে মৌসুনি দ্বীপে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর। সকালে খাওয়াদাওয়ার সময় তাঁর মাথায় গাছ ভেঙে পড়ে। ঘরে বসেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে রেমালের প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হল দুই।

আরও পড়ুনঃ রেমালের ল্যান্ডফলের পর বাংলায় কোথায় কত ঝড়বৃষ্টি?
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার নাম রেণুকা মণ্ডল (৮০), তিনি মৌসুনি দ্বীপের বাগডাঙা এলাকার বাসিন্দা। সোমবার সকালে তিনি ঘরের ভিতর খেতে বসেছিলেন। আচমকা ঝড়ের প্রভাবে পাশের একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে রেণুকার ঘরের অ্যাসবেসটসের চালের উপর। তাতে ঘরের চাল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। দুর্ঘটনা প্রসঙ্গে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, “বৃদ্ধা এদিন সকালে রান্নাঘরে খেতে বসেছিলেন। ঝোড়ো হাওয়াতে ওঁর বাড়ির লাগোয়া একটি বড় গাছ অ্যাসবেসটসের চালের উপর পড়ে। অ্যাসবেসটস ভেঙে বৃদ্ধা চাপা পড়েন এবং মারা যান”।

রবিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে দাপট দেখাচ্ছে রেমাল। ভেঙে পড়েছে একাধিক গাছ। জলের তোড়ে ভেঙেছে বাঁধও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *