খবর লাইভ : গেমিং জোনে আগুন লেগে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে গুজরাটে। শনিবার সন্ধ্যায় গুজরাটের রাজকোটে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় যখন গেমিং জোনের ভিতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। গেমিং জোনের ভিতরে অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে তারা। আটকে থাকতে পারে গেমিং জোনে খেলতে আসা বহু অল্প বয়সি এবং শিশুও।
ঘটনায় আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।তিনি বলেন, ‘রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য পৌর কর্পোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাকে অগ্রাধিকার দিতেও বলা হয়েছে।’ রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, ‘টিআরপি গেমিং জোনে আগুন লেগেছে এবং সেখানে কিছু হতাহতের তথ্য রয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলতে পারছি না। এটি তদন্তের বিষয়। উদ্ধার অভিযান চলছে এবং বেশ কয়েকটি দমকল ইউনিট মোতায়েন করা হয়েছে। কী ব্যবস্থা নেওয়া উচিত তা আলোচনার জন্য আমরা ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’ রাজকোট পুর কমিশনার আনন্দ প্যাটেল বলেন, ‘চারজন মারা গেছে তবে উদ্ধার অভিযান শেষ হলেই সঠিক সংখ্যা জানা যাবে।’
একজন দমকল বাহিনীর কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে।




