Special News Special Reports State

কলকাতার রাজপথে খালি পায়ে হাঁটলেন সাধুরা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

0
(0)

খবর লাইভ : জৈষ্ঠের গরমে এক অন্যরকম মিছিলের সাক্ষী থাকল কলকাতা।  কলকাতার রাজপথে খালি পায়ে হাঁটলেন সাধুরা। মিছিল থেকে স্লোগান উঠল ‘মুখ্যমন্ত্রী গতি ছাড়ো’। শনিবার আরামবাগের জনসভা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজকে ‘বেনজির’ আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের প্রতিবাদেই শুক্রবার পথে নামেন বঙ্গীয় সন্ন্যাসী সমাজ। মিছিলের নাম ‘সন্ত স্বভিমান যাত্রা’।

এদিন বাগবাজারে মা সারদার বাড়ি থেকে শুরু হয়ে শেষ হয় বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটে। সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা পা মেলান এই মিছিলে। তাঁদের সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যায় সাধারণ মানুষকেও। মমতা ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙ্গা আশ্রমের যে কার্তিক মহারাজের বিরুদ্ধে নাম করে অভিযোগ করেছিলেন সেই কার্তিক মহারাজও মিছিলে ছিলেন।

মিছিলে হাঁটতে হাঁটতে সংবাদমাধ্যমের সামনে সন্ন্যাসীরা বলেন, ‘যেভাবে নির্বাচনি জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের মতো মহান একজন সাধুর নামে বিতর্কিত মন্তব্য করেছেন তা কখনই মেনে নেওয়া যায় না। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখার জন্য তিনি যে মন্তব্য সাধুদের নামে করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই এই মন্তব্যের জন্য অবিলম্বে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের রাস্তায় হাঁটব।’

উল্লেখ্য, আরামবাগের জনসভা থেকে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরদিনই শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এই দুই ঘটনাকে কেন্দ্র করে কার্যত তোলপাড় হয় বাংলার সন্ন্যাসী সমাজে। পরে যদিও এই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তাঁর সেই বক্তব্যে মন গলেনি সন্নাস্যীদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *