National Special News Special Reports

বিহারে আবারও পালবদলের জল্পনা, বিজেপি ছেড়ে রাবড়ি দেবীর বাসভবনে নীতীশ

0
(0)

খবর লাইভ : বিহারে আবারও পালবদলের জল্পনা। এই আবহে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, বিহারে অ-বিজেপি সরকারকে সমর্থন জানাবে তারা। অবশেষে বিজেপির সঙ্গ ছেড়ে দিলেন নীতীশ কুমার। রাজভবনে বিকেলে যাবেন। তার আগে এখন চললেন রাবড়ি দেবীর বাসভবনে।

আরও পড়ুনঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি এফবিআইয়ের

বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তিনি।
‘নতুন ভাবে নতুন জোটের নেতৃত্বদানের’ জন্য নীতীশ কুমারকে অভিনন্দন জানালেন জেডিইউয়ের সংসদীয় বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়াহা।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *