Special News Special Reports State

গড়িয়ায় বাম প্রার্থী সৃজনকে ‘গো ব্যাক’, গাড়ি লক্ষ্য করে ইট-বৃষ্টি

0
(0)

খবর লাইভ  :  প্রচারে বেরিয়ে বাধার মুখে যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য৷ অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার গড়িয়ার পঞ্চসায়রে পৌঁছনোর পর তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ সৃজনকে লক্ষ্য করে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পঞ্চসায়র এলাকায়।

সৃজনের প্রচারগাড়ি থেকে দলীয় পতাকা ছিঁড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। সিপিএমের দাবি, লোকসভায় ‘হেরে যাওয়ার ভয়ে’ বাম প্রার্থীকে বাধা দিতে মরিয়া তৃণমূল। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে ৷মঙ্গলবার সকালে গড়িয়া এলাকায় হুডখোলা গাড়িতে চেপে প্রচার সারছিলেন সৃজন। তাঁর গাড়ির পিছনে অটো এবং বাইকে চেপে মিছিল করে আসছিলেন বাম কর্মী-সমর্থকেরা। অভিযোগ,

প্রচার গাড়ি পঞ্চসায়র থানা এলাকায় পৌঁছতেই সৃজন ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তাঁর প্রচার গাড়িতে লাগানো দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *