খবর লাইভ : ডুমুরজলার সভায় দাঁড়িয়ে ফের তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজীবের যোগদানের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “আমি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক যোগে লড়াই করেছিলাম। তৃণমূলের প্রতিষ্ঠালগ্নের নেতা বাণী সিংহ রায়। তিনিও আজ বিজেপিতে এলেন। তৃণমূল এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লোক থাকবে না। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনাকে তৃণমূলশূন্য করব।” একই সঙ্গে আক্রমনাত্মক ভঙ্গিতে শুভেন্দু বলেন, “স্বাস্থ্য সাথীর কার্ডকে কেউ বিশ্বাস করবেন না। আমরা ক্ষমতায় এলে আয়ুস্মান ভারত শুরু করব। দেশকে রক্ষা করতে গেলে পশ্চিমবঙ্গে বিজেপিকে চাই।” বিজেপিতে যোগ দিয়ে রাজীবের হুশিয়ারি, এবার সারা রাজ্যে পদ্মফুল ফোটাব। এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায় সহ আরো অনেকে। রাজীব ছাড়াও সদ্য বিজেপিতে যোগদানকারী প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ, রথীন চক্রবর্তীরা এদিনের সভায় হাজির ছিলেন।
Related Articles
কেন্দ্রীয় নেতাদের ওপর আস্থা নেই দিলীপের, ঠারেঠোরে বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি
0 (0) খবর লাইভ : দলের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির পদাধিকারীদের বৈঠকে তিনি বুঝিয়ে দিলেন, রাজ্যের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নাক গলানোর দরকার নেই। এবারের বিধানসভা ভোটে বিজেপি আশানুরূপ ফল না করায়, অনেকেই কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। এবার রাখঢাকের দিন শেষ। সময় এসে গেছে সোজাসাপ্টা বলার। শুক্রবারের বৈঠকে অন্তত তেমনই […]
‘স্বতন্ত্র দেশে উনি সবসময় নেতাজি-ই’: শহিদ মিনারে বললেন মোহন ভাগবত
0 (0) খবর লাইভ : শহিদ মিনার প্রাঙ্গণে এদিন পরাক্রম দিবসে নেতাজি স্মরণে ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস। সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, ‘সুভাষ চন্দ্র বোসকে আমরা স্মরণ করছি। এটা আমরা প্রতিবার করি। শ্যামবাজারে একবার আমি ছিলাম। আমরা প্রথম থেকেই করে আসছি। […]
কালই শীতলকুচি কাণ্ডে আহতদের সঙ্গে দেখা করবেন মমতা
0 (0) খবর লাইভ : শীতলকুচিকাণ্ডের পরই সেখানে যেতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচন কমিশন জানায়, ৭২ ঘণ্টা রাজনৈতিক নেতা-নেত্রীরা প্রবেশ করতে পারবে না সেখানে। সেই নির্দেশকে সম্মান জানিয়ে সফরসূচি বাতিল করেন তৃণমূল নেত্রী। যদিও স্বজনহারাদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন। সেই সঙ্গে কথা দিয়েছিলেন, নিষেধাজ্ঞা উঠলেই সেখানে পৌঁছে যাবেন তিনি। আগামিকাল উঠছে সেই […]



