Special News Special Reports State

পঞ্চম দফায় রাজ্যের সাত আসনে ভোটগ্রহণ শুরু

0
(0)

খবর লাইভ : সোমবার পঞ্চম দফার ভোট দেশ জুড়ে। আর এই পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ভোট হচ্ছে মোট সাতটি আসনে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে চলছে ভোটগ্রহণ।

আরও পড়ুনঃ অধীরের বিরুদ্ধে মুখ খুলতেই খাড়গের ছবিতে কালি, পরে দায় এড়ানোর চেষ্টা

সোমবার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই ছ’জন প্রাক্তন সাংসদের। এঁরা হলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, হাও়ড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় তৃণমূলর সাজদা আহমেদ এবং শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এঁরা প্রত্যেকেই গত বারের নির্বাচিত সাংসদ। প্রত্যেকেই নিজের কেন্দ্র থেকেই লড়ছেন। শুধু আরামবাগে প্রার্থী বদল করেছে রাজ্যের শাসকদল। গতবারের বিজয়ী প্রার্থী অপরূপা পোদ্দারের বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে।

পঞ্চম দফার ভোটে নিজেদের প্রমাণ করার লড়াইও লড়বেন কয়েক জন। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের হুগলির প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি নম্বর ওয়ান’-এর সেট থেকে তিনি এ বার ভোটের ময়দানে। তাঁর লড়াই বিজেপির বিদায়ী সাংসদ তথা প্রাক্তন অভিনেত্রী লকেটের সঙ্গে। এ বছর ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। তিনি এর আগে নৈহাটির বিধায়ক ছিলেন।

পঞ্চম দফার ভোটে সাতটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৭০২ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটার ৬৩ লক্ষ ৫১ হাজার ৩২০ জন। মহিলা ভোটার ৬১ লক্ষ ৭২ হাজার ৩৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪৮ জন। এ ছাড়া মোট ভোটারদের মধ্যে ১৮-১৯ বছর বয়সি ভোটার দু’লক্ষ ৬০ হাজার ৩৯৮ জন (মহিলা, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ মিলিয়ে)। ৮৫ বছরের বেশি বয়স ৮০ হাজার ৭৭৫ জন ভোটারের। ১০০ বছর পেরিয়ে গিয়েছেন এমন ৫৭১ জন ভোটারও রয়েছেন রাজ্যের পঞ্চম দফার নির্বাচনে। পঞ্চম দফায় রাজ্যে মোট ১৩ হাজার ৫৮১টি বুথে ভোটগ্রহণ হবে।

খানাকুলের রাজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের উপর হামলার অভিযোগ উঠেছে শাসকদল তৃনমুলের বিরুদ্ধে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *