Special News Special Reports State

বিতর্কিত মন্তব্যের জের, মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি পাঠালেন কার্তিক মহারাজ

0
(0)

খবর লাইভ : বিতর্কিত মন্তব্যের জের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে আইনি চিঠি পাঠালেন বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাঁর মানহানি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মহারাজ। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে চিঠিটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্তিক মহারাজের আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। সত্য এবং সনাতনীদের সর্বদা জয় হবে বলেও দাবি করেন শুভেন্দু।
ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও সারবত্তা নেই। সম্মানহানির চেষ্টায় তিনি ভুল এবং ভিত্তিহীন মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। আইনি চিঠিতে আগামী চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্যের জন্য জবাব চাওয়া হয়েছে। চার দিনের মধ্যে জবাব না দিলে কার্তিক মহারাজ আইনি পদক্ষেপ নেবেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার থেকে বিতর্কের সূত্রপাত হয়। ওইদিন লোকসভা ভোটের প্রচারে কামারপুকুরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সব সাধু সমান হন না। এই যে কার্তিক মহারাজ যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, তাঁদের আমি সাধু বলে মানি না। তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন।” এই মন্তব্য নিয়েই বিতর্ক মাথাচাড়া দেয়।মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়েছেন। নিন্দা করেছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের।
রাজ্যের শাসকদলের দাবি, দেশে প্রত্যেকেরই আইনি পদক্ষেপ করার অধিকার রয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতি আস্থা রয়েছে দলের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *