Special News Special Reports

বিজেপি নেতার মৃত্যুর জের, বাতিল শাহকে অভ্যর্থনার কর্মসূচি

0
(0)

খবর লাইভ : বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যুর ঘটনায় পথে নামছে বিজেপি। সিবিআই তদন্তের দাবি পরিবারের। সেই দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপির রাজ্যস্তরের নেতারাও। ঘটনার কথা জানতে পেরে কলকাতায় তাঁকে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতা, ২৬ বছরের অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘরে অর্জুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন অর্জুনের বন্ধু ও পরিজনেরা। চিৎপুর থানার পুলিশকে দেহ উদ্ধারে বাধা দেওয়া হয়। এর পরই বাতিল করে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভ্যর্থনা জানানোর বিজেপির কর্মসূচি। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে নেমেই সোজা কাশীপুর যাবেন অমিত। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী প্রমুখ। বিজেপির সমস্ত কর্মী সমর্থককে কাশীপুরে অর্জুনের বাড়িতে আসার আবেদন জানিয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *