National Special News Special Reports

মদ্যপ অবস্থায় গুরুদ্বারে প্রবেশ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

0
(0)

খবর লাইভ  : পাঞ্জাবের মসনদে বসেছেন আম-আদমির পার্টির (Aam Admi Party) নেতা ভগবন্ত মান (Bhagwant Mann)। কিন্তু গদিতে বসেও স্বস্তিতে নেই অরবিন্দ কেজরিওয়ালের (Arvind kejriwal) অন্যতম এই স্নেহধন্য় নেতা। এবার এই পোড় খাওয়া রাজনীতিবিদের বিরুদ্ধে মদ্যপান করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল। এমনকী তাঁর নামে ইতিমধ্যেই থানায় অভিযোগও দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার পঞ্জাবের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) গুরুতর অভিযোগ করে ভগবন্ত মানের বিরুদ্ধে। তাঁদের দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) নেতা ভগবন্ত সিং মান ১৪ এপ্রিল পয়লা বৈশাখীর উৎসবের দিন মাতাল অবস্থায় তখত দামদামা সাহিব গুরুদ্বারে মত্ত অবস্থায় প্রবেশ করেছিলেন। যা সম্পূর্ণ ভাবে গুরুদ্বারে প্রবেশের নিয়ম বিরুদ্ধ। এই ঘটনার জন্য অবিলম্বে ভগবন্ত মানকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছে শিরোমনি গুরুদ্বার প্রবন্ধ কমিটি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *