খবর লাইভ : সন্দেশখালিতে কী হচ্ছে পুরো দেশ জানে। এখানকার অভিযুক্তদের প্রথমে তৃণমূল বাঁচালো। এখন ওরা নতুন খেলা খেলছে। ওইখানকার গুন্ডারা মহিলাদের ভয় দেখাচ্ছে। কারণ অভিযুক্ত শেখ শাহজাহান। ওর ঘর থেকে বোমা, বন্দুক উদ্ধার হচ্ছে।
কিন্তু ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য তৃণমূল চাইছে ক্লিনচিট যেন পেয়ে যায়।কয়েক বছর আগে CAG-র রিপোর্ট এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, তৃণমূল সরকার ২ লক্ষ ৩০ হাজার কোটির কোনও হিসাব দিতে পারেনি। এই পয়সা কিসে-কোথায় খরচ হয়েছে তার কোনও হিসাব নেই। এটা দুর্নীতি। এই দল কত বড় দুর্নীতিবাজ তা বোঝা যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখে।
কীভাবে শিক্ষকদের নিয়োগের জন্য রেড কার্ড বানিয়েছিল রাজ্য সরকার। বাজারে বিক্রিও হয়েছিল। এখানে টাকা নিয়ে পদ বিক্রি করা হয়েছে। ভুলভাল ইন্টারভিউ নেওয়া হয়েছে। এই হাল বানিয়েছে তৃণমূল। মোদী বাংলায় হওয়া এই লুঠের পাই-পাই হিসাব নেবে। নেতাদের ঘর থেকে যে নোটের পাহাড় উদ্ধার হয়েছে। তাদের কাউকে ছাড়ব না। মোদি যতদিন থাকবে কোনও ভ্রষ্টাচারী থাকবে না। আর এই টাকা দুঃস্থরা কীভাবে পাবে সেই আইনও মোদি ঠিক করে ফেলেছে।
ব্যারাকপুর পাট শিল্পের জন্য বিখ্যাত। এখানে অন্যান্য শিল্পও রয়েছে। কিন্তু আজ পাট শিল্প ধুঁকছে। কিন্তু আমরা এর হাল ধরেছি। আমরাই সবজি-চিনি প্লাস্টিকের বদলে পাটের ব্যাগে নিয়ে যাওয়ার নিয়ম করেছি। যাতে সকলের সুবিধা হয়। কিন্তু এখানে তৃণমূল মিথ্যা বলে। এদের মতো দল ভারতের ইতিহাসে খুব কম রয়েছে। এদের বিরুদ্ধে জনতাই বলে, চোর ধরো জেলে ভরো। এই কথা অন্য দল বলে না। এখানকার জনগণ বলে।
আমি বাংলায় পাঁচ গ্যারান্টি দিচ্ছি। যত দিন মোদি আছে ততদিন ধর্মের ভিত্তিতে রক্ষণ দেওয়া যাবে না, এসসি, ওবিসিদের রক্ষণ কেউ ছিনিয়ে নিতে পারবে না, রাম নবমী পালন করতে কেউবাধা দিতে পারবে না, রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ পাল্টাতে পারবে না, সিএএ আইন কেউ রদ করতে পারনে না। আর মোদীর গ্যারান্টি মানে পুরণ হওয়ার গ্যারান্টি।




