Special News Special Reports State

কংগ্রেস এবং তৃণমূল কত আসন পাবে হুগলির সভায় ভবিষ্যদ্বাণী করলেন মোদি

0
(0)

খবর লাইভ : কংগ্রেস এবং তৃণমূল এ বারের নির্বাচনে কত আসন পাবে, তা নিয়ে হুগলির সভায় ভবিষ্যদ্বাণী করলেন মোদি। তিনি জানান, বিজেপি ছাড়া কেউ দেশে সরকার গড়তে পারবে না। রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদী বলেন, ‘‘কংগ্রেসের যে শাহজাদা আছেন, তাঁর বয়সের চেয়ে কম আসন পাবে কংগ্রেস। আর তৃণমূলের তো প্রধান বিরোধী দল হওয়ারও ক্ষমতা নেই।’’তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ করে হুগলিতে মোদি বলেন, ‘‘বাংলার যুবদের ভবিষ্যৎ বেচে দিয়েছে। মা-বাবাদের স্বপ্ন বেচে দিয়েছে। এই সরকারে মন্ত্রীরা জেল খাটছেন। বাড়ি থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। আপনারা সাজা দেবেন না ওদের?’’

হুগলির সভায় গিয়েও মোদির মুখে সন্দেশখালি প্রসঙ্গ। বলেন, ‘‘সন্দেশখালিতে কী হচ্ছে, সারা দেশ দেখছে। সব রকম চেষ্টা করছে তৃণমূল। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, কোনও অত্যাচারী বাঁচবে না।’’ তিনি বলেন, ‘তৃণমূলের কাজ হল গণ্ডগোল এবং জমি দখল করা। মোদি বলেন, ‘হর ঘর জল’ আর তৃণমূল বলে ‘হর ঘর বোম’। এখানে জীবন মুশকিল হয়ে গিয়েছে।’’

আরও পড়ুনঃ লাদাখে অবিশ্বাস্য আলো! সৌরঝড়ের প্রভাবে দীর্ঘ সময়ের নর্দান লাইটস

হুগলির সভায় দু’জন প্রধানমন্ত্রীর মায়ের ছবি নিয়ে গিয়েছিলেন। তাঁদের দীর্ঘ ক্ষণ হাত তুলে থাকতে দেখে মোদী ছবিগুলি তাঁর কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন। তাঁর কথায়, পশ্চিমের দুনিয়া আজকের দিনে মাদারস ডে পালন করে। আমাদের কাছে ৩৬৫ দিনই মায়ের পুজোর দিন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *