games Special News Special Reports

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

0
(0)

খবর লাইভ : প্যারিস সাঁ জা’র জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে ৷ ঘরের মাঠে ডর্টমুন্ডের বিরুদ্ধে 0-১ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি ৷ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ২-0 গোলে জিতে ফাইনালে উঠেছে জার্মানির ফুটবল ক্লাব ডর্টমুন্ড ৷ আগামী ১ জুন লন্ডনে তাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ ৷ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার ম্যাট হুমেলস ৷ জুলিয়ান ব্র্যান্ডের কর্নার কিক থেকে হেডারে ডান দিকের বার দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে সেই গোল পিএসজিকে ম্যাচে ঘুরে দাঁড়াতে দেয়নি ৷ ফরাসি ক্লাবের হয়ে শেষ মরশুম ছিল এটি এমবাপ্পের ৷

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে ভাল ফল মেয়েদের, পাশের হার ৮৮.১৮ শতাংশ

কিন্তু, শুরু থেকে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেকে চেনা ছন্দে দেখা যায়নি ৷ তবে, সুযোগ যে তিনি পাননি তা নয় ৷ ওয়ান-টু-ওয়ানে ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবলে এমবাপ্পের নীচু-শট বাঁচিয়ে দেন ৷ ওয়ারেন জাইরে-এমেরি একটি সহজ সুযোগ মিস করেছেন ৷ ম্যাচের ৪৮ মিনিটের মাথায় খালি গোলে জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি ৷ আর তার খনিকের মধ্যে ম্যাট হুমেলস কর্নার কিক থেকে ভেসে আসা বল স্কোরে পরিণত করেন ৷ দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল প্যারিস সেরা ক্লাবটি ৷ কিন্তু, ২-0 এগ্রিগেডে এগিয়ে যাওয়ার পর রক্ষণে বাড়তি জোর দেয় বরুসিয়া ডর্টমুন্ট ৷ নিজেদের অর্ধে ভিড় বাড়িয়ে লং বলে খেলা শুরু করে ৷ এদিন ম্যাচ শেষে ‘লন্ডন ২৪’ লেখা টি-শার্ট পড়ে ডর্টমুন্ডের ফুটবলাররা সেলিব্রেশন শুরু করে ৷ আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে বরুসিয়া ডর্টমুন্ড ৷ তাদের প্রতিপক্ষে থাকবে রিয়াল মাদ্রিদ অথবা বুন্দেশলিগায় ডর্টমুন্ডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *