খবর লাইভ : আলিয়ার পর যাদবপুর। এক ছাত্রনেতার অডিয়ো ক্লিপ ভাইরাল। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কোন টিচারের কলার ধরতে হবে, আমাকে বলুন।’ যদিও এই অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
অভিযুক্ত ছাত্রনেতার নাম সঞ্জীব প্রামাণিক। তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তিনি বলেন, “কোন পরিস্থিতিতে কথাটা বলেছি, তার আগে কী বলেছি, পরে কী বলেছি, সব বিচার করতে হবে।” অর্থাৎ তিনি অস্বীকারও করেননি যে ওই অভিও ক্লিপটি তাঁর নয়।




