Special News Special Reports State

উচ্চ মাধ্যমিকের প্রথম দশে ৫৮ জন! ভাল ফল কলকাতার, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর

0
(0)

খবর লাইভ : চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশ জনের মেধা তালিকায় ৩৫ জন ছাত্র এবং ২৩ জন ছাত্রীর নাম রয়েছে। বুধবার দুপুরে পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান ১৫ টি জেলা থেকে ৫৮ জন পরীক্ষার্থী প্রথম দশে রয়েছেন। এই তালিকায় হুগলি থেকে ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ জন, দক্ষিন ৭ জন, কলকাতা থেকে ৫ জন, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে ৪ জন, কোচবিহার এবং মালদহ থেকে ৩ জন রয়েছেন। পাশের হারে এগিয়ে ছেলেরা তবে মেয়েদের ফল ভাল হয়েছে। মাধ্যমিকে তুলনায় অনেক ভাল রেজাল্ট করেছে কলকাতা। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সফল পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে জানিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু লেখেন, ‘‘আজ ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৯০%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও,ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।’’

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে জেলার জয় জয়কার, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

এবছর পাশের হার অনুযায়ী এগিয়ে পূর্ব মেদিনীপুর। ভাল ফল হয়েছে, উত্তরের জেলাগুলিতে। ফল ঘোষণা হলেও আজই মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওই দিনই স্কুল থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।

উচ্চমাধ্যমিকে পাশের হার অনুযায়ী জেলাভিত্তিক তালিকা

পূর্ব মেদিনীপুর- ৯৫.৭৭ শতাংশ
দক্ষিণ ২৪ পরগনা- ৯২.৮৭ শতাংশ
পশ্চিম মেদিনীপুর- ৯২.৭৮ শতাংশ
কালিম্পং- ৯২.৫১ শতাংশ
কলকাতা- ৯২.১৩ শতাংশ
উত্তর ২৪ পরগনা- ৯২.০৫ শতাংশ
হুগলি- ৯১.০৬ শতাংশ

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *