Special News Special Reports State

বেনজির পদক্ষেপ রাজভবনের, সিসিটিভি ফুটেজ নিয়ে ‘জনতার দরবারে’ রাজ্যপাল

0
(0)

খবর লাইভ : এবার বেনজির পদক্ষেপ রাজভবনের। ‘সচ কে সমনে’ নামে এক উদ্যোগে সিসিটিভি ফুটেজ নিয়ে ‘জনতার দরবারে’ রাজ্যপাল। এর ফলে রাজ্যের যে কেউ চাইলে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন না। বুধবার বিকেলে রাজভবনে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এমনই বিবৃতি জারি করা হয়েছে। উল্লেখ্য, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী গত বৃহস্পতিবার বোমা ফাটান। দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। যদিও অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই মনে করছেন তিনি। আর তার পরই রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়।

আরও পড়ুনঃ একঝাঁক সুপারস্টার! ভারতকে সতর্কবার্তা কিংবদন্তি লারার

সংবাদমাধ্যমে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকী ভোটের সময় পুলিশ রাজভবনে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়।রাজভবনের সিসিটিভি ফুটেজ কীভাবে আমজনতা দেখতে পাবেন, সে সংক্রান্ত বিস্তারিত তথ্যও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রাজভবনের তরফে দেওয়া ওই বিবৃতিতে দুটি ই-মেল আইডি দেওয়া হয়েছে। সেগুলি হল: adcrajbhavankolkata@gmail.com এবং governor-wb@nic.in। একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে তাতে। নম্বরটি হল: ০৩৩ ২২০০ ১৬৪১। সিসিটিভি ফুটেজ দেখতে আগ্রহীদের এই দুই ই-মেল আইডি অথবা ফোন নম্বরে যোগাযোগ করতে হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ প্রথম একশোজন আবেদনকারীকে সিসিটিভি ফুটেজ দেখানো হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *