Special News Special Reports State

রাঁচি-হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! আতঙ্কিত যাত্রীরা

0
(0)

খবর লাইভ : ফের চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক! সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই এমন দুর্ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, সোমবার কাকভোরে রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আচমকাই আগুন আতঙ্ক ছড়ায়। ঝাড়খণ্ডের জনহা স্টেশনের কাছে এদিন ভোর ৬টা ২০ নাগাদ আচমকাই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ আজ শীর্ষ আদালত শুনবে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলা

যাত্রীদের অভিযোগ, সোমবার সকালে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ ট্রেনের বি-টু কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। গোটা কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি সামনে আসতেই প্রাণভয়ে যাত্রীরা ছোটাছুটি করতে শুরু করেন। যদিও রেলের তরফে দাবি করা হয় ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণেই ধোঁয়া বেরতে শুরু করে।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে রেলের ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে ঠিক কী কারণে ধোঁয়া বেরোতে শুরু করে তা এখনও জানা যায়নি। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে এদিন বেশ কিছুক্ষণ ট্রেন আটকে থাকলেও পরে তা হাওড়ায় পৌঁছয় বলে খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *